পারমাণবিক স্থাপনার ওপর হামলার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ইরান
ইরান পার্লামেন্টের স্পিকার গোলাম আলী হাদ্দাদ আদেল ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের পারমাণবিক স্থাপনার ওপর যদি ইসরাইল হামলা করে তাহলে তা হবে অত্যন্ত ‘বোকামির কাজ’।
সিরিয়ার রাজধানীতে ইরান-সিরিয়া পার্লামেন্টারি সেশনে ভাষণ দিতে গিয়ে আদেল বলেন, কোন হামলা হলে ইরান তার পাল্টা জবাব দেবে এবং এমন শিক্ষা দেবে যে কোনদিন ভুলতে না পারে। ইরান কারও কোনও হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব নিরাপত্তা গড়ে তুলবে।
তিনি বলেন, কেবলমাত্র শান্তিপূর্ণ প্রয়োজনে পারমাণবিক শক্তি ইরান ব্যবহার করতে চাচ্ছে। সেজন্য বিশ্ব সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টাও চালাচ্ছে ইরান।
