২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রীর ভাইকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রীর অপহৃত ভাইকে অপহরণকারীরা মুক্তি দিয়েছে বলে রোববার শিয়া রাজনৈতিক নেতারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 10:21 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রী বায়ান জাবরের ভাই আব্দুল জব্বার সোলাঘকে শনিবার হাসপাতালে যাওয়ার পথে পূর্ব বাগদাদের সদর সিটি থেকে অপহরণ করা হয়। পরে তরুণ শিয়া নেতা মুক্তাদা আল সদরের হস্তক্ষেপে তিনি মুক্তি পান।

আল আরাবিয়া টেলিভিশনে এক সাক্ষাৎকারে সোলাঘ জানান, পাঁচ বন্দুকধারী তাকে জোর করে প্রত্যন্ত এলাকায় ধরে নিয়ে প্রচণ্ড মারধর করে। কিন্তু আকস্মিকভাবে সদরের মাহদি আর্মির একজন জঙ্গি সেখানে এসে পৌঁছালে অপহরণকারীরা সোলাঘকে ফেলে পালিয়ে যায়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী আম্মানে সাংবাদিকদের জানান, চাপ সৃষ্টি করার জন্যই তার ভাইকে অপহরণ করা হয়।