বিশ্বের শীর্ষ সম্পদশালী বাণিজ্য প্রতিষ্ঠান এমইউএফজে
সম্পদের বিচারে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে জাপানের মিৎসুবিশি টোকিও ফিনান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেট (এমটিএফজি) এবং ইউএফজে হোল্ডিংস ইনকর্পোরেট।
শীর্ষস্থানীয় এ দুটি বাণিজ্য প্রতিষ্ঠান একত্রিত হয়ে নতুন নাম মিৎসুবিশি ইউএফজে ফিনান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেট (এমইউএফজে) গ্রহণ করেছে। একত্রীকরণের পর তাদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার।
২০০৯ সাল নাগাদ এই নতুন বাণিজ্য প্রতিষ্ঠান পুঁজিবাজারে নিজেদের অবস্থান বিশ্বের শীর্ষ পাঁচটি বাণিজ্য গ্রুপের মধ্যেও অন্যতম করে তুলতে চায়।
