২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালিতে বোমা বিস্ফোরণ, ৩০ জন নিহত

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে শনিবার কয়েক দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। আহত এবং নিহতদের বেশিরভাগই বিদেশী পর্যটক।

স্থানীয় পুলিশ জানিয়েছে, জনপ্রিয় কুতা বিচ এবং জিমবারান বিচের দুটি ক্যাফেতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পরপর বিস্ফোরণগুলো ঘটে।

ইন্দোনেশিয়ার সন্ত্রাস বিরোধী পুলিশ কর্মকর্তা মেজর জেনারেল আনসায়াদ বলেছেন, সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। বিস্ফোরণের পরপরই পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে ২০০২ সালের অক্টোবরে বালিতে বিস্ফোরণের ঘটনায় দু’শ লোক নিহত হয়, যাদের অধিকাংশই বিদেশী। এ ঘটনার সাথে আল কায়েদা জড়িত ছিলো বলে ধারণা করা হয়।

এর পর ইন্দোনেশিয়ার জাকার্তায় আরো দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুটি বিস্ফোরণে ২৩ জন নিহত হয়।