২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় জ্বালানি মূল্য বৃদ্ধিতে সংঘর্ষ

ইন্দোনেশিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ স্বত্তেও জ্বালানি মূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 09:38 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

দেশটিতে ব্যাপক হারে জ্বালানির ভর্তূকি কমিয়ে আনতে এবং এ সংক্রান্ত বাজেটে ভারসাম্য বজায় রাখতে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোয়োনো জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

মূল্য বৃদ্ধির ফলে ইন্দোনেশিয়ায় রান্নার কাজে ব্যবহৃত কেরোসিনের দাম দাঁড়িয়েছে ২০ সেন্ট, অর্থাৎ শতকরা ১৮৬ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে এবং পেট্রোলের দাম বেড়েছে শতকরা ৮৭ দশমিক পাঁচ শতাংশ।

এতে করে চালের দামসহ বেড়েছে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম। এমনকি সিগারেটের মূল্যও বৃদ্ধি পেয়েছে।

সরকার কেরোসিনের মূল্য বৃদ্ধি পাওয়ায় সবচে বেশি ক্ষতিগ্রস্ত ১৫ মিলিয়ন দরিদ্র লোককে প্রত্যক্ষভাবে সহায়তা প্রদানের মাধ্যমে বিক্ষোভ কিছুটা প্রশমনের চেষ্টা করবে বলে জানা গেছে।

এদিকে কমপক্ষে ১০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার রাজধানীতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে শুক্রবার বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ গুলি ছোঁড়ে এবং কয়েকজন বিক্ষোভকারীর ওপর লাঠিচার্জ করেছে।

এশিয়ার মধ্যে জ্বালানি খাতে ভর্তুকি প্রদানের ক্ষেত্রে ইন্দোনেশিয়া অন্যতম। সরকারের ব্যয়ভারের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জ্বালানি খাত। স্বাস্থ্য এবং শিক্ষা খাতের চেয়ে এই খাতে সরকার বেশি ব্যয় করে থাকে।

কিন্তু তেল আমদানির সিদ্ধান্ত এবং বিশ্বে তেলের মূল্য বৃদ্ধির ফলে দেশটির বাজেট হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

বিশেষ করে গত মাসে রুপিয়ার মূল্য কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ফলে প্রেসিডেন্ট গত সপ্তাহে জ্বালানির মূল্য বৃদ্ধির ঘোষণা দিলে মঙ্গলবার সংসদে এ বিল পাশ হয়। এতে করে জ্বালানি খাতে সরকারের আট দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি কমিয়ে আনা হবে।

এতে করে জ্বালানির মূল্য শতকরা ৬০ শতাংশ বাড়বে।

এদিকে ইন্দোনেশিয়ার মন্ত্রীরা পেট্রোলের মূল্য বৃদ্ধির বিপক্ষে। বিশেষ করে রোজার সময় জ্বালানির মূল্য বৃদ্ধিতে সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।