২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান কোভিড আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2022, 09:45 PM

Updated : 14 Jul 2022, 06:26 PM

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জি-৭ বৈঠকে যোগ দিতে যাওয়ার এক সপ্তাহ আগেই তিনি কোভিড আক্রান্ত হলেন।

শনিবার কোভিড পরীক্ষায় সুলিভানের ‘পজিটিভি’ ফল আসে বলে জানিয়েছেন তার মুখপাত্র আদ্রিয়েনে ওয়াটসন।

তিনি বলেন, সুলিভান প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেননি এবং তার রোগের কোনও উপসর্গও নেই। তার করোনাভাইরাস আক্রান্ত হওয়া এটিই প্রথম।

জ্যাক সুলিভান এর আগে শুক্রবার হোয়াইট হাউজে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী আইসাতা টল সাল-এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শনিবার একথা জানিয়েছে হোয়াইট হাউজ।

তাছাড়া, সোমবার লুক্সেমবার্গে সাড়ে চার ঘন্টা বৈঠক করেছেন চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জেইচির সঙ্গে।

করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ার কারণে সুলিভানের ভ্রমণ পরিকল্পনায় কোনও পরিবর্তন আসবে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত জানা যায়নি।

গত সপ্তাহে হোয়াইট হাউজ ঘোষণা দিয়ে বলেছে, জি-৭ সম্মেলনে যোগ দিতে জার্মানি সফর করবেন প্রেসিডেন্ট বাইডেন। জুনের শেষে নেটো সম্মেলনে যোগ দিতে তার স্পেনে যাওয়ার কথা রয়েছে।