২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে ৪ রুশ বিমান ধ্বংসের দাবি ইউক্রেইনীয় বাহিনীর

ইউক্রেইনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, শেষ ২৪ ঘণ্টায় তারা রুশ বাহিনীর চারটি বিমান, তিনটি হেলিকপ্টার ও বেশ কিছু চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 01:52 PM

Updated : 28 Apr 2022, 11:51 PM

বাহিনীটির কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেইনের ভূখণ্ডে রাশিয়ার বিমানক্ষেত্র ও গুদামগুলোতে ‘ধ্বংসাত্মক হামলা’ চালিয়েছেন তারা আর রুশ বাহিনীর সরবরাহে বিঘ্ন ঘটাতে এসব হামলা চালানো হয়েছে।

রুশ বাহিনী আরও কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি এবং ‘এর আগে দখল করা এলাকাগুলোতে অবস্থান জোরদার ও তা ধরে রাখার’ দিকে মনোযোগ দিয়েছে বলেও দাবি করেছেন তারা।

এক বিবৃতিতে অভিযোগ করে তারা বলেছেন, দখলদার রুশ বাহিনী কৌশলগত অবস্থান জোরদার করার জন্য ধর্মীয় উপসনালয়গুলোসহ বেসামরিক স্থাপনাগুলোতে অস্ত্র ও সামরিক উপকরণ বসাচ্ছে।

রাশিয়ার সেনারা কমান্ডারদের মানতে ও যুদ্ধ অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং তারা ‘মনোবল’ হারিয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইউক্রেইনীয় সামরিক কর্মকর্তাদের এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি তারা।