২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ১১

সিরিয়ার রাজধানী দামেস্কে এক শপিং মলে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 05:10 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার লা মিরাদা মলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দামেস্কের এই মলে অগ্নিকাণ্ডে প্রথমে ৫ জনের মৃত্যু ও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের খবর নিশ্চিত করেছিল বিভিন্ন গণমাধ্যম।

সরকারপন্থি সংবাদমাধ্যম আল-ওয়াতানে প্রকাশিত ছবিতে দামেস্কের আল হামরা জেলার ওই শপিং মলের বাইরে দমকল বাহিনীর বড় বড় ট্রাক দেখা যায়।

একটি ছবিতে শপিং মলের পুড়ে যাওয়া প্রতি তলার জানালাগুলো দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে।