২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পশ্চিম উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Feb 2022, 12:26 AM

Updated : 28 Apr 2022, 11:44 PM

কাছাকাছি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শুক্রবারের এই ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি এবং ৮৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে।

সংস্থার প্রধান জানিয়েছেন, কিছু সরকারি কার্যালয়সহ আরও কিছু ভবন, বাড়িঘর এবং ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি ‘বিএমকেজি’ মেট্রো টিভিকে বলেছে, “আমরা পরিস্থিতি নজরে রাখছি এবং মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক মিনিটের বেশি সময় ধরে ভূমিকম্পে বাড়িঘরের জানালা এবং আসবাবপত্র ভেঙে পড়ে। অনেক জায়গায়ই অধিবাসীরা আতঙ্কিত রাস্তায় নেমেছে।

চারশ’ কিলোমিটার দূরে মালয়েশিয়ারও বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় লোকজন আতঙ্কে বাড়িঘর ছেড়ে বের হয়ে আসে। তবে সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

কুয়ালা লামপুরের উপকণ্ঠের এক বাসিন্দা বলেন, “আমি ১/২ মিনিট ধরে কম্পন্ন টের পেয়েছি… দ্রুতই আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। অন্য তলা থেকেও লোকজন বাইরে বেরিয়ে আসে।”

সিঙ্গাপুরের পুলিশ টুইটারে বলেছে, তারাও লোকজনের কাছ থেকে ফোনকলে ভূমিকম্পের খবর পেয়েছে। তবে ভূমিকম্পে সেখানে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।