লিথুনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের ককেঘণ্টা পরই লিথুনিয়ার প্রেসিডেন্ট দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবারেই এই জরুরি অবস্থা নিয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত পাকা করা হবে নাকি বাতিল করা হবে সে প্রশ্নেই ভোট হবে।
লিথুনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসিদা জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তার দেশের সীমান্ত বরাবর নেটো জোটকেও সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন।
রাশিয়া এবং বেলারুশে বিপুল সামরিক বাহিনীর উপস্থিতির কারণে কোনওরকম উস্কানি কিংবা সংঘাতের আশঙ্কায় লিথুনিয়া নেটোকে এই আহ্বান জানিয়েছে।
একসময়কার মস্কো-শাসিত লিথুনিয়া এখন নেটো জোট এবং ইইউ’র সদস্য। বেলারুশ এবং রাশিয়ার কিলিনিনগ্রাদ শহরের সঙ্গে দেশটির সীমান্ত আছে।
