২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এবার ‘সুল্লি ডিলস’ অ্যাপের হোতা গ্রেপ্তার

ভারতে কয়েকদিন আগে দিল্লি পুলিশ মুসলিম নারীদের ‘নিলাম’ অ্যাপ বুল্লি বাই কাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছিল। এবার বিতর্কের ঝড় তোলা আরেক অ্যাপ ‘সুল্লি ডিলস’র মূল হোতাকেও গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 06:51 PM

Updated : 25 Oct 2022, 10:08 AM

‘সুল্লি ডিলস’ অ্যাপেও মুসলমান নারীদের নিলাম করার বিজ্ঞাপন দেওয়া হত। সেই ‍অ্যাপের নির্মাতার নাম ওমকারেশ্বর ঠাকুর। রোববার দিল্লি পুলিশ মধ্যপ্রদেশের বাসিন্দা ওমকারেশ্বরকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে এনডিটিভি। গত বছর বানানো এ অ্যাপ কাণ্ডে এই প্রথম কেউ গ্রেপ্তার হল।

‘সুল্লি ডিলস’ অ্যাপে মুসলমান নারীদের ছবি ব্যবহার করে তাদের ‘নিলামে বিক্রি করা হচ্ছে’ বলে গুজব ছড়ানো হয়েছিল। বাস্তবে এমন কোনও নিলাম হয়নি। বরং অ্যাপ নির্মাতাদের উদ্দেশ্যেই ছিল মুসলমান নারীদের অসম্মান করা। অ্যাপে যেসব নারীদের ছবি ব্যবহার করা হয় তাদের মধ্যে স্ব স্ব ক্ষেত্রে সুপরিচিত কয়েকজন ভারতীয় নারীর ছবিও ছিল।

এ নিয়ে গত বছর ভারত জুড়ে হইচই পড়ে গিয়েছিল। একাধিক নারী মামলাও করেন। কিন্তু পুলিশ সে সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সম্প্রতি একই ধরনের আরেকটি অ্যাপ ‘বুল্লি বাই’ নিয়ে ভারতে সমালোচনার ঝড় উঠে। এই অ্যাপটিও একই ভাবে মুসলমান নারীদের হেয় করতে বানানো।

‘বুল্লি বাই’ অ্যাপ নিয়ে সমালোচনাকারীদের অনেকে বলেন, গত বছর ‘সুল্লি ডিলস’ অ্যাপ কাণ্ডে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় কারণেই আবারও একই ধরনের অ্যাপ বানানো সাহস পেয়েছে। এনডিটিভি জানায়, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে দিল্লি পুলিশের বিশেষ ইউনিট আইএফএসও ওমকারেশ্বরকে গ্রেপ্তার করে।

আইএফএসও-র উপকমিশনার কেপিএস মালহোত্রা সাংবাদিকদের বলেন, ‘‘ওম ঠাকুরই সুল্লি ডিলস অ্যাপের মাস্টারমাইন্ড।” ২৬ বছরের ওমকারেশ্বর আইপিএস একাডেমি থেকে ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপলিকেশন্স (বিসিএ) শেষ করেছেন।

পুলিশ জানায়, ওমকারেশ্বর গিটহাবে ‘সুল্লি ডিলস’ অ্যাপের কোড ডেভেলপ করেন এবং সেটি টুইটারে শেয়ার করেন। তারপর এই অ্যাপের সদস্যরা মুসলমান নারীদের ছবি তাদের অনুমতি না নিয়েই আপলোড করা শুরু করে।

‘বু্ল্লি বাই’ অ্যাপ নিয়ে হইচই শুরু হলে ‘সুল্লি ডিলস’ নিয়েও নতুন আলোচনা শুরু হয়। নিজেকে আড়াল করতে ওমকারেশ্বর নিজের সব সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট মুছে ফেলেছিলেন। ‘বুল্লি বাই’