২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদাগাস্কারে জাহাজডুবিতে মৃত্যু বেড়ে ৮৩

মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে মালবাহী জাহাজডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৮৩তে পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 12:25 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

মালবাহী জাহাজটির যাত্রী নেওয়ার অনুমোদন ছিল না। কিন্তু দুর্ঘটনার সময় সেটিতে প্রায় ১৪০ জনের মতো আরোহী ছিল বলে জানিয়েছেন মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির সমুদ্রে অভিযান বিষয়ক পরিচালক মামি রান্দ্রিয়ানাভনি।

৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, ৫ জন এখনও নিখোঁজ।

সাগরে বিধ্বস্ত হেলিকপ্টার, ১২ ঘণ্টা সাঁতরালেন মন্ত্রী  

বুধবার খারাপ আবহাওয়ার কারণে বাতিল হলেও নিখোঁজদের সন্ধানে অভিযান বৃহস্পতিবার ফের শুরু হওয়ার কথা বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে জাহাজডুবির স্থান পরিদর্শনে গিয়েছিলেন; পরে তাকে বহনকারী হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়। তার ১৩ ঘণ্টা পর মঙ্গলবার সকালে মন্ত্রীকে জীবিত উদ্ধার করা হয়, ভেসে থাকার জন্য তিনি বিধ্বস্ত হেলিকপ্টারটির পাইলটের আসনকে কাজে লাগিয়েছিলেন।

হেলিকপ্টারটির আরেক যাত্রীকেও জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি দুজনের ভাগ্যে কী ঘটেছে তা অজানা।