২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে রাজ্যসভা থেকে বহিষ্কৃত তৃণমূলের ও'ব্রায়েন

ভারতে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়েছে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েনকে। উচ্ছৃঙ্খল আচরণের জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 08:37 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, মঙ্গলবার রাজ্যসভায় নির্বাচনী আইন সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় এর বিরোধিতা করে সভাপতির দিকে সংসদের রুলবুক ছুড়ে মারার অভিযোগ উঠেছে ও’ব্রায়েনের বিরুদ্ধে। এর জেরেই অধিবেশনের বাকি দিনগুলোর জন্য তৃণমূল সাংসদকে রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়।

রাজ্যসভার স্পিকার বা সভাপতি সুস্মিত পত্র বলেন, ছুড়ে মারা রুলবুক আলোচনার টেবিলে বসে থাকা যে কারোই গায়েই লাগতে পারত।

রাজ্যসভা থেকে বহিষ্কৃত হওয়া ত্রয়োদশ সাংসদ হচ্ছেন ও’ব্রায়েন। তার আগে বিভিন্ন সময়ে অধিবেশনে বিঘ্ন ঘটানোর জন্য বহিষ্কৃত হন ১২ জন। ওই ১২ জনের বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার হয়নি। এ নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে অচলাবস্থা চলার মধ্যেই নতুন করে বহিষ্কৃত হলেন ব্রায়েন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদরা এর আগে ও’ব্রায়েনের বিরুদ্ধে দলের মহাসচিবের ওপর রুলবুক ছুড়ে মারার অভিযোগ করেছিলেন। বহিষ্কৃত হওয়ার পর টুইটারে ক্ষোভ ঝেড়েছেন ব্রায়েন। বিজেপিকেও তিনি তীব্র আক্রমণ করেছেন টুইটারে।