২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে রেল লাইনে ছুরি হামলা-অগ্নিসংযোগ, আহত ১০

জাপানের রাজধানী টোকিওয় একটি ট্রেন লাইনে ছুরি, এসিড হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Oct 2021, 10:37 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

স্থানীয় সময় রোববার রাত ৮ টার দিকে কোকুরিও রেল স্টেশনে কেইও এক্সপ্রেসের লাইনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম।

সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তার বয়স ২০ এর কোঠায়।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র প্রচারিত এবং টুইটারে দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেন থেকে লোকজন ছুটে পালাচ্ছে। মূহূর্তেই সেই জায়গায় ধোঁয়া ও আগুনের  শিখা দেখতে পাওয়া যায়।

ছুরিকাঘাতে আহত ৬০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা এও জানিয়েছে যে, হামলাকারী ট্রেনের চারপাশে তরল ছিটিয়েছে এবং আগুন ধরিয়েছে।

টোকিও অগ্নিনির্বাপন বিভাগ ট্রেনের ১৭ জন যাত্রী আহত হয়েছে এবং তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে।