২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাড়তি সাহায্যের প্রতিশ্রুতি ইইউ’র

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আফগানিস্তান ও এর প্রতিবেশী দেশগুলোর জন্য বাড়তি ৭০ কোটি ইউরো জরুরি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Oct 2021, 10:49 PM

Updated : 07 Apr 2022, 11:44 PM

মঙ্গলবার আফগান বিষয়ক জি-২০ সম্মেলনের আগে একথা জানিয়েছে ইউরোপীয় কমিশন।

নতুন এই তহবিল নিয়ে ইইউ এর মোট প্রতিশ্রুত সাহায্যের পরিমাণ দাঁড়াল ১০০ কোটি ইউরোতে। এর আগে ইইউ নির্বাহীরা আফগানিস্তানে মৌলিক সেবা চালু রাখা এবং খাদ্য সংকট ঠেকাতে ৩০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন এক বিবৃতিতে বলেছেন, “আফগানিস্তানে বড় ধরনের মানবিক এবং আর্থ-সামাজিক অধপতন ঠেকাতে আমাদেরকে অবশ্যই সাধ্যমত সবকিছু করতে হবে।”

তবে ভন ডার লিন এও বলেন যে, ১৫ অগাস্টে কাবুল দখল করে নেওয়া তালেবানকে দীর্ঘ-মেয়াদে সাহায্য পেতে হলে অবশ্যই প্রথমে ইইউ’র ৫ টি শর্ত পূরণ করতে হবে।