২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে রাশিয়ার অগ্নিনির্বাপণ বিমান বিধ্বস্ত, নিহত ৮

তুরস্কে রাশিয়ার একটি বি-২০০ অগ্নিনির্বাপণ বিমান বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Aug 2021, 10:38 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

শনিবার এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

গত মাসে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, রাশিয়ার নৌবাহিনীর বিমান বহরের একটি বি-২০০ বিমানকে তুরস্কের দাবানল নিয়ন্ত্রণের লড়াইয়ে সাহায্য করতে পাঠানো হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে এসব দাবানলের বিরুদ্ধে লড়াই করছে তুরস্ক, তবে এগুলোর অধিকাংশকেই এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “রাশিয়ার সামরিক বাহিনীর পাঁচ ক্রু সদস্য ও তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছেন।”  

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তা করতে ঘটনাস্থলে একটি সামরিক বিমান ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।