২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: কানাডায়ও ফাইজারের টিকা দেওয়া শুরু

স্বাস্থ্য সেবাকর্মী এবং নার্সিং হোমে বয়স্ক নাগরিকদের টিকা দেওয়ার মধ্য দিয়ে সোমবার থেকে কানাডায় কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2020, 10:31 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক এর টিকার ব্যবহার শুরু করেছে কানাডা। এর আগে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ফাইজার/বায়োএনটেক এর টিকা দিয়ে কোভিড মোকাবেলায় তাদের টিকাদান কার্যক্রম শুরু করে।

কানাডায় টিকার প্রথম ডোজ পেয়েছেন আনিতা কুইদানগেন নামে একজন ব্যক্তিগত সাহায্যকর্মী। যিনি টরেন্টোর রেকাই সেন্টারে একটি বৃদ্ধনিবাসে কাজ করেন। তাকে টিকা দেওয়ার পুরো দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

টিকা নেওয়ার পর কুইদানগেন বলেন, প্রথম ব্যক্তি হিসেবে টিকা পেয়ে তিনি ‘দারুণ খুশি’। টিকা দান প্রকল্প শুরু হওয়ার পর স্থানীয় একটি বেতারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘‘এটা অত্যন্ত স্বস্তির। স্পষ্টতই এটি হয়ত শেষের শুরু। তবে আমরা কখনওই বলতে পারি না যে এটাতেই ভয়াবহ এই মহামারী অবসান হবে।”

এবার ফাইজারের টিকা অনুমোদন করল কানাডা  

নিজে টিকা নেওয়া নিয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে ট্রুডো আরো বলেন, ‘‘আমাদের অবশ্যই যারা অধিক ঝুঁকিপূর্ণ তাদের আগে টিকা দিতে হবে। হয়ত দ্বিতীয়বারে আমার পালা আসবে..যেমনটা সুস্বাস্থ্যের অধিকারী দেশের অন্যান্য প্রাপ্ত বয়স্ক নগরিকদের বেলায় হবে। আমি সবার সামনে খুবই উৎহাসের সঙ্গে এটা করব।”

কানাডায় করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। বেশ কয়েকটি প্রদেশে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত চার লাখ ৬০ হাজার ৭৪৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।