২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইডেনকে অভিনন্দন জানালেন তুরস্কের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ে বেশ কিছুসময় নিশ্চুপ থাকার পর এবার তাকে অভিনন্দন জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 11:41 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

শুভেচ্ছা বিবৃতিতে এরদোয়ান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত’ উল্লেখ করে যৌথ স্বার্থরক্ষায় সেই সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি আবারও আগামী দিনে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করার আগ্রহের কথাও জানান।

বাইডেনের জয়ে নিশ্চুপ চীনসহ আরও কিছু দেশের নেতা  

বলেন, ‘‘বিশ্ব শান্তি বজায় রাখতে দুই দেশের মধ্যে আরো দৃঢ় সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।”

সিরিয়ায় বিশেষ করে কুর্দিদের বিরুদ্ধে আঙ্কারার সামরিক অভিযান এবং রাশিয়ার সঙ্গে অধিক ঘনিষ্ঠতাসহ আরও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন চলছিল।