২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবস্থার উন্নতি হচ্ছে, সোমবার হোয়াইট হাউসে ফিরতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্র্রাম্পের শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে। কোভিড-১৯ এর চিকিৎসায় তাকে স্টেরয়েড ডেক্সামেথাসোন দেওয়া হচ্ছে। সোমবারই হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরতে পারেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Oct 2020, 01:05 AM

Updated : 08 Apr 2022, 01:26 AM

সেখানেই তার চিকিৎসা চলবে। রোববার ট্রাম্পের চিকিৎসকরা একথা জানিয়েছেন।

এর আগে ট্রাম্পের শারিরীক অবস্থা নিয়ে হোয়াইট হাউস থেকে দেওয়া পরষ্পরবিরোধী খবরে প্রেসিডেন্টের অবস্থা নিয়ে ধন্দ্ব দেখা দেয়।

এরপরই রোববার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন কনলি ট্রাম্পের বর্তমান শরীরিক অবস্থাসহ তার চলমান চিকিৎসার তথ্য জানান।

সাংবাদিকদের তিনি জানান, বৃহস্পতিবার এবং শুক্রবার ট্রাম্পের শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হয়েছে। শনিবারও অক্সিজেনের মাত্রা কম থাকায় তাকে স্টেরঢেড ডেক্সামেথাসোন দেওয়া হয়।

ডা. শন কনলি বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে আমি যখন প্রেসিডেন্টকে দেখে যাই তখন তার ‍মৃদু উপসর্গই ছিল। কিন্তু শুক্রবার সকালের পর জ্বর বেড়ে যায় এবং অক্সিজেন লেভেল ৯৩ এর নিচে নেমে যায়।

‘‘এ অবস্থা দেখে আমি প্রেসিডেন্টকে অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেই। যদিও তিনি অক্সিজেন নিতে ‍রাজি ছিলেন না। বলেছিলেন, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে না, শুধু প্রচণ্ড জ্বরের কারণে খানিকটা ক্লান্ত বোধ করছেন। আমি তারপরও তাকে অক্সিজেন দেই এবং মাত্র দুই লিটার অক্সিজেন দেওয়ার পরই রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫ এর উপর উঠে যায়।”

গত বৃহস্পতিবারও ট্রাম্পের অক্সিজেন লেভেল ৯৪ এর নিচে নেমে গিয়েছিল বলে জানান তিনি। তারপরই ‍তারা ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও ট্রাম্প হাসপাতালে যেতে একদমই রাজি ছিলেন না বলে হোয়াইট হাউজের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানায় সিএনএন।

করোনাভাইরাসের চিকিৎসায় ট্রাম্পকে শনিবার থেকে ডেক্সামেথাসোন দেওয়া হচ্ছে। এদিন তাকে ডেক্সামেথাসোনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

ডেক্সামেথাসোন কী এবং কিভাবে কাজ করে?

ডেক্সামেথাসোন একটি স্টেরয়েড। এটি শরীরে প্রদাহনাশক হরমোনের উৎপাদন বাড়িয়ে দিয়ে ব্য‍াথা কমাতে সাহায্য করে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শ্লথ করার মাধ্যমে এই ওষুধ কাজ করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, তখন প্রদাহ তৈরি হয়।

মাঝে মাঝে এই লড়াই তীব্র হয়ে ওঠে এবং তার প্রতিক্রিয়া হিসেবে শরীরের সুস্থ কোষ আক্রমণের শিকার হয়। ফলাফল হিসেবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

ডেক্সামেথাসন লড়াইয়ের প্রতিক্রিয়াকে প্রশমন করে। তাই এই ওষুধ শুধু তাদের জন্যই কার্যকর যারা কৃত্রিমভাবে অক্সিজেন নিচ্ছেন বা ভেন্টিলেশনে আছেন। যাদের মৃদু উপসর্গ তাদের বেলায় এই ওষুধ কার্যকর নয়। বরং এটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে।

সিকিৎসায় সাড়া দিচ্ছেন ট্রাম্প:

ট্রাম্পকে অক্সিজেন দেওয়া হলেও কেন তা আগে জানানো হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডা. কনলি বলেন, ‘‘আমি প্রেসিডেন্টের চিকিৎসক দলের হার না মানা লড়াইয়ের কথা বলার চেষ্টা করেছি...আসল কথা হচ্ছে, তিনি চিকিৎসায় খুব ভাল সাড়া দিচ্ছেন।”

চিকিৎসকরা জানান, শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসনি। তাকে রেমডিসিভিরের দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে। তার লিভার এবং কিডনি ঠিকঠাক কাজ করছে।

ট্রাম্পকে শুক্রবার থেকে রেমডিসিভির দেওয়া হচ্ছে। তাকে এ ওষুধের মোট পাঁচটি ডোজ দেওয়া হবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্পের জ্বর আর না আসায় এবং অক্সিজেনের মাত্রাও ৯৮ এর উপরে থাকায় সোমবার ভোরেই তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে হোয়াইট হাউসে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানান ডা. কনলি। সেখানে তার পরবর্তী চিকিৎসা চলবে।