২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩

আফগানিস্তানে সেনা কমান্ডোদের ওপর তালেবানের ট্রাক বোমা হামলায় ৩ জন নিহত এবং আরও ৪১ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Aug 2020, 06:29 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া চলার মধ্যে মঙ্গলবার এ হামলা হল।

আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, কমান্ডো বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে। বাদবাকী হতাহতরা বেসামরিক নাগরিক।

তালেবান জঙ্গিরা উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে এই হামলার দায় স্বীকার করেছে। টুইটারে তালেবান জানিয়েছে, তারা কমান্ডোদের ওপর হামলা করেছে।

তালেবানের নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে গোষ্ঠীটি আফগান সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে।

তাছাড়া, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানো নিয়ে তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করতে তালেবানের একটি প্রতিনিধিদল পাকিস্তানও সফর করেছে।

দু’য়ে মিলে আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের পর সেখানকার জনগণের অধিকাংশই যখন শান্তির আশায় আছে, সে সময়ই নতুন করে তালেবানের এ ট্রাক বোমা হামলা হল।

কূটনীতিক ও কর্মকর্তারা বলছেন, শান্তি আলোচনার জন্য যে আস্থা প্রয়োজন সহিংসতার এই ঘটনায় তা বিনষ্ট হচ্ছে।

আফগান সরকার বারবারই শান্তি আলোচনা শুরুর আগে অস্ত্রবিরতির অনুরোধ জানিয়ে আসছে। তবে তালেবান বরাবরই তা প্রত্যাখ্যান করেছে।

কাতারের রাজধানী দোহায় তালেবানের সাথে এই শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে।