অ্যান্টার্কটিকার হিমেল হাওয়ায় অস্ট্রেলিয়ায় বিরল তুষারপাত
অ্যান্টার্কটিকা থেকে উড়ে আসা বরফ শীতল বাতাসে অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে অসময়ে তুষারপাতের ঘটনা ঘটেছে।
শনিবার বিরল ওই তুষারপাতের সময় বহু মানুষ ঝড়ো বাতাস উপেক্ষা করে বাইরে বেরিয়ে আসেন। তাদেরকে তুষার নিয়ে হুল্লোড় করতে দেখা যায়। ভারি তুষারপাতে কোথাও কোথাও সড়ক বন্ধ হয়ে যায়।
সিডনি থেকে নিউ সাউথ ওয়েলসের ব্লু পর্বতমালা এলাকার ওবেরন শহরে পরিবার নিয়ে তুষারপাত দেখতে এসেছেন রাজ কুমার। সেভেন নেটওয়ার্ককে তিনি বলেন, “এটা অসাধারণ।”
নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটোরি ও দ্বীপ রাজ্য তাসমানিয়ায় বরফ পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়ে গেছে।
এক টুইটে আবহাওয়া অধিদপ্তর জানায়, আলপাইন অঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রায় সাড়ে তিন ফুট পুরু বরফ পড়েছে। আরো কয়েকদিন এরকম হিমশীতল আবহাওয়া বিরাজ করতে পারে।
শনিবার রাজধানী ক্যানবেরায়ও হালাকা তুষারপাত হয়েছে বলে জানিয়েছে তারা।
