২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে হামলায় দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের একটি গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় দুই শান্তিরক্ষী নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jun 2020, 09:20 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

শনিবার তেসালিত শহর থেকে গাও শহরে যাওয়ার পথে বন্দুকধারীরা গাড়িবহর থামিয়ে গুলি চালায়।

জাতিসংঘ রোববার এক বিবৃতিতে একথা বলেছে। নিহতরা মিশরীয় বলে খবর পাওয়ার কথা জানিয়েছে বিবিসি।

মালিতে জাতিংঘ শান্তিরক্ষা বাহিনীর প্রধান মাহামাত সালেহ আন্নাদিফ এ হামলার নিন্দা করেছেন এবং বলেছেন, হামলার পেছনে জড়িতদেরকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলবে।

গতমাসেও মালিতে জাতিসংঘ গাড়িবহরে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে চাদের তিন শান্তিরক্ষী নিহত হয়েছিল।

মালিতে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস)-সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলা, সহিংসতা মোকাবেলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে বিভিন্ন দেশের প্রায় ১৩ হাজার সেনা।

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১৩ সালে মালিতে শান্তিরক্ষী পাঠায় জাতিসংঘ। এরপর থেকেই জাতিসংঘ এবং মালির সেনাদের ওপর সন্ত্রাসী হামলা চলে আসছে।

এর আগে ২০১২ সালে জঙ্গিরা উত্তর মালিতে অবস্থান নেয়। এর পরের বছর জানুয়ারিতে ফ্রান্স নেতৃত্বাধীন বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও এলাকাটি এখনও মালি সরকারের নিয়ন্ত্রণে আসেনি।