২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় টানা ষষ্ঠ দিন ১০ হাজারের বেশি আক্রান্ত

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৯৯ জন। এ নিয়ে টানা ষষ্ঠ দিন দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2020, 05:50 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

তবে এ সংখ্যা বৃহস্পতিবারের তুলনায় কম। এদিন আক্রান্ত হয়েছিল ১১,২৩১ জন।

সব মিলে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১৮৭,৮৫৯ জনে দাঁড়াল বলে শুক্রবার জানিয়েছে করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার।

সেইসঙ্গে গত ২৪ ঘন্টায় রাশিয়ায় নতুন ৯৮ জনের মৃত্যুর তথ্যও দিয়েছে ক্রাইসিস সেন্টার।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৩ জনে।

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর অর্ধেকের বেশিই ঘটেছে রাজধানী মস্কোয়। বৃহস্পতিবার একদিনে কেবল মস্কোতেই নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭০৩ জন।

মস্কোর মেয়র বলেছেন, কর্তৃপক্ষ নতুন আক্রান্ত শনাক্তে পরীক্ষার আওতা বাড়ানোর পর আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে।

তবে রাশিয়ায় করোনাভাইরাসে মৃত্যু এখনো বিশ্বে অনেক দেশের তুলনায় কম। দেশটিতে মার্চের শেষ দিক থেকে লকডাউন জারি রয়েছে। ৩০ এপ্রিল এর মেয়াদ শেষের পর তা আরো বাড়ানো হয়।

এই দিনগুলোতে বাড়িতে খুব কঠোরভাবে সেলফ-আইসোলেশনে থাকার জন্য অধিবাসীদেরকে আহ্বান জানিয়েছেন মস্কোর মেয়র। জরুরি প্রয়োজন ছাড়া কারো ঘরের বাইরে বের হওয়াও এ সময় নিষিদ্ধ।

পুরনো খবর:

কোভিড-১৯: আক্রান্তের সংখ্যায় জার্মানি-ফ্রান্সকে ছাড়াল রাশিয়া
রাশিয়ায় টানা চতুর্থ দিন ১০ হাজারের বেশি আক্রান্ত
রাশিয়ায় ফের একদিনে ১০ হাজারের বেশি আক্রান্ত