১ কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টিনে রেখেছে ইতালি
করোনাভাইরাস মোকাবেলায় হিমশিম ইতালি ১ কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টিনে রেখেছে।
ইতালি রোববার উত্তরাঞ্চলের অর্থনৈতিক রাজধানী মিলানসহ বিস্তীর্ণ জায়গাজুড়ে সবকিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
নজিরবিহীন এই কড়াকড়ি থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী জুসেপে কন্তে এ সম্পর্কিত একটি আইন সই করেছেন।
নতুন পদক্ষেপের আওতায় ইতালির ধনী এলাকা লোম্বার্ডি ও অন্য আরো ৪ টি অঞ্চলের ভেনিস, মোডেনা, পারমা, পিয়াসেনজা, রেজিও, এমিলিয়া এবং রামিনি শহরসহ ১৪ টি প্রদেশে কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হবে না।
ইউরোপে ইতালিতেই করোনাভাইরাস সংক্রমণ সবচেয়ে বেশি। আক্রান্তের সংখ্যা শনিবার বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে।
কন্তে বলেছেন, কাউকেই এই এলাকার ভেতরে-বাইরে চলাচল করতে দেওয়া হবে না। কন্তে সাংবাদিকদের বলেছেন, “ আমরা জাতীয় জরুরি অবস্থার মুখে আছি। আমরা শুরু থেকেই সত্য এবং সচ্ছ্বতার পথে আগাতে চেয়েছি এবং এখন আমরা যুক্তি, সাহস এবং দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এগুচ্ছি।”
আমাদেরকে এই ভাইরাসের বিস্তার কমাতে হবে এবং হাসপাতালগুলোতেও রোগীর চাপ কমাতে হবে।
