২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস থেকে বাঁচতে ‘নমস্তে’ই ভরসা নেতানিয়াহুর

চীনের চৌহদ্দি পেরিয়ে বিশ্বের অন্তত ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর কবলে প্রাণও হারিয়েছে বহু মানুষ। তাই এ ভাইরাস থেকে বাঁচতে এবার ইসরায়েলিদেরকে ভারতীয় কায়দায় অভিবাদন জানানোর পরামর্শ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 08:06 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

করমর্দন বা হাত না মিলিয়ে বরং হাত জোড় করে ‘নমস্তে’ বলার ভঙ্গিতে মানুষকে অভিবাদন জানাতে বুধবার ইসরায়েলিদের কাছে নেতানিয়াহু অনুরোধ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে একটি রিভিউ মিটিংয়ের পর এক সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু এ ভাইরাস আটকাতে দেশবাসীর উদ্দেশে বিভিন্ন বার্তা দেন। আর তখনই হ্যান্ডশেক এড়িয়ে চলার কথা বলেন তিনি। এর বদলে অভিবাদনের জন্য নেতানিয়াহু ভারতীয় পদ্ধতিতে নমস্কার করতে বলেন এবং ভারতীয়রা এটি কীভাবে করে তা দেখিয়েও দেন তিনি।

ছাড়াও নেতানিয়াহু বলেছেন, ‘‘ইসরায়েল করোনাভাইরাস সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে। ফ্লাইট চলাচল নীতি ও পদক্ষেপে পরিবর্তন আনা হচ্ছে এবং সতর্ক নজর রাখা হচ্ছে।’

ইসরায়েলে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ১৫ জনের। ৭ হাজার জনকে বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশটিতে ৫ হাজার জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং লোকজনকে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।