২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুইফ্যাক্স হ্যাকিং: ৪ চীনা সেনা কর্তাকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র

২০১৭ সালের ইকুইফ্যাক্স হ্যাকিংয়ের ঘটনায় চীনের চার সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Feb 2020, 12:12 AM

Updated : 18 Aug 2022, 02:30 PM

ক্রেডিট রিপোর্টিং প্রতিষ্ঠান ইকুইফ্যাক্স-এ ২০১৭ সালে মে মাসের মাঝামাঝি সময় থেকে জুলাইয়ের মধ্যে বড় ধরনের সাইবার হামলা হয়েছিল।

ওই হ্যাকিংয়ের ঘটনায় ১৪ কোটি ৭০ লাখেরও বেশি মার্কিনির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়,যা মোট মার্কিন জনসংখ্যার প্রায় অর্ধেক।

হ্যাকারদের হাতে চলে যায় মূল্যবান তথ্য।যুক্তরাজ্য এবং কানাডার কিছু গ্রাহকও হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিদের অভিযোগ,চীনের পিপলস লিবারেশন আর্মির চার সদস্য ইকুইফ্যাক্সের সিস্টেম হ্যাক করে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত সব গোপন তথ্য হাতিয়ে নিয়েছেন।

আটলান্টার ফেডারেল কোর্টে ওই চারজনের বিরুদ্ধে ৯ টি অপরাধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তারা ‘আমেরিকার জনগণের ব্যক্তিগত তথ্যে ইচ্ছাকৃতভাবে ব্যাপকমাত্রার হস্তক্ষেপ’ করেছেন বলে অভিযোগ করেছেন মার্কিন এটর্নি জেনারেল উইলিয়াম পি বার।

আরও হ্যাকিং হয়েছে ইকুইফ্যাক্সে

ডেটা ফাঁস, ইকুইফাক্স-এর পদে রদবদল

‘নিরাপত্তা দূর্বলতাই ইকুইফাক্স হ্যাকিংয়ের কারণ’  

তিনি হ্যাকিংয়ের ওই ঘটনাকে ‘ইতিহাসের সবচেয়ে বড় ডেটা লঙ্ঘনের ঘটনা’ বলেও বর্ণনা করেন।

কোর্টের নথি অনুযায়ী,ওই চার চীনা ‘পিপলস লিবারেশন আর্মি’র ৫৪ তম রিসার্চ ইন্সটিটিউটের সদস্য, যা চীনের সেনাবাহিনীরই একটি অংশ।

অভিযোগপত্রে বলা হয়েছে,তারা কোম্পানির সিস্টেম নিয়ে কয়েক সপ্তাহ ধরে নাড়াচাড়া করেছে, নিরাপত্তা নেটওয়ার্ক ভেঙেছে এবং ব্যক্তিগত তথ্য চুরি করেছে।বাণিজ্য বিষয়ক তথ্যও তারা হাতিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে অভিযুক্তরা কোথায় আছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি এবং তারা বিচারের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন তেমন সম্ভাবনাও খুব একটা নেই।