২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ওআইসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলোর সংগঠন ‘অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’ (ওআইসি)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2020, 09:58 PM

Updated : 08 Apr 2022, 12:18 AM

ট্রাম্পের পরিকল্পনাটি নিয়ে ৫৭ সদস্যর ওআইসি সৌদি আরবের জেদ্দায় সোমবার এক জরুরি বৈঠক করেছে। সেখানেই এক বিবৃতিতে ওআইসি জোটের সদস্য রাষ্ট্রগুলোকে এ পরিকল্পনায় জড়িত না হওয়া এবং পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে কোনোরকম সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে।

এর আগে গত শনিবার এক জরুরি বৈঠকে আরব দেশগুলোর জোট আরব লিগও ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল।ফিলিস্তিনি নেতাদের অনুরোধে এরপর ওআইসি জরুরি বৈঠক আয়োজন করে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করল।

ট্রাম্প গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। এ পরিকল্পনায় অধিকৃত অঞ্চলের ইহুদি বসতি বাদ দিয়ে এবং প্রায় পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণের অধীনে একটি অসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গড়ার কথা বলা হয়েছে।

ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে গত শনিবার আরব লিগের বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ সব সম্পর্ক ছিন্নের এ ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ফিলিস্তিন