‘প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে’: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব এন্তনিও গুতেরেস বলেছেন, বিশ্বকে ‘প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ’ বন্ধ করতে হবে এবং জলবায়ু পরিবর্তন মোকবেলায় আরো রাজনৈতিক সদিচ্ছা জাগাতে হবে।
মাদ্রিদে দুসপ্তাহের বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর প্রাক্কালে রোববার গুতেরেস একথা বলেন।
বিশ্বব্যাপী দাবানল থেকে শুরু করে বন্যার মত চরমভাবাপন্ন আবহাওয়া মনুষ্যসৃষ্ট বিশ্ব উষ্ণায়নেরই ফল। এ পরিস্থিতি ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের জন্য সম্মেলনে বাড়তি চাপ সৃষ্টি করেছে। প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির রাশ টেনে ধরতে একমত হয়েছিলেন নেতারা।
এবার ২ থেকে ১৩ ডিসেম্বরের জলবায়ু সম্মেলনের আগে গুতেরেস বলেছেন, “প্রকৃতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমরা জানি সেটি সম্ভব। বিজ্ঞান বলছে আমরা তা করতে পারব।”
তিনি বলেন, “কয়েক দশক ধরে মানবজাতি এই বিশ্বব্রম্মান্ডের সঙ্গে যুদ্ধ করে আসছে। আর এর পাল্টা আঘাতও এখন আসতে শুরু করেছে।”
বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো কার্বন দূষণ কমাতে যথেষ্ট চেষ্টা করছে না বলেও সমালোচনা করেন গুতেরেস।
