রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৯
রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে গিয়ে ১৯ জন যাত্রী নিহত হয়েছে।
রোববার জাবাইকাসক এলাকার স্থানীয় সরকার এক বিবৃতিতে এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়া ছাড়াও আরো ২১ জন জখম হওয়ার খবর জানিয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, বাসটি স্রেতেনস্ক শহর থেকে মস্কোর ৬ হাজার ৩২০ কিলোমিটার পূর্বে চিতা নগরীর দিতে যাওয়ার সময় সেতু থেকে নদীতে পড়ে যায়
বাসটিতে চালকসহ ৪৩ জন যাত্রী ছিল। পুলিশের একজন মুখপাত্র রাশিয়া-২৪ টিভি কে জানিয়েছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রাশিয়ায় রাস্তায় চলাচলের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বে সবচাইতে খারাপ। রাশিয়ার ট্রাফিক পুলিশের হিসাবমতে, গতবছর সড়ক দুর্ঘটনায় ১৮ হাজার ২১৪ জনের প্রাণহানি হয়েছে।
