২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে বারে অগ্নিকাণ্ডে নিহত ২৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোয়াৎসাকোয়াকোসের একটি বারে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 04:01 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

বুধবার সকালে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বিবৃতির বরাতে এনবিসি নিউজ এ সংবাদ জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবর। 

মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এতে অন্তত আট জন নারী ও ১৫ জন পুরুষ মারা গেছেন। গুরুতর দগ্ধ আরও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক ছিল কিনা তা নিশ্চিত করা হবে বলে রাজ্যটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে।