২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজারবাইজানে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ২ সৈন্য নিহত

আজারবাইজানের একটি সামরিক ঘাঁটিতে ট্যাঙ্কের গোলা বিস্ফোরিত হয়ে দুই সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2019, 02:56 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

শনিবার ঘটনাটি ঘটেছে বলে এক বিবৃতিতে বলেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বার্তা সংস্থা আরআইএর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“৬ জুলাই সকালে সামরিক ঘাঁটিগুলোর একটিতে এ দুর্ঘটনা ঘটেছে। ট্যাঙ্কের একটি গোলার বিস্ফোরণে দুই সৈন্য নিহত হয়েছেন,” মন্ত্রণালয়ের বিবৃতিতে এমনটি বলা হয়েছে বলে প্রকাশিত উদ্ধৃতিতে বলা হয়েছে।