২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ডুবোজাহাজে আগুনে ১৪ ক্রুর মৃত্যু

রাশিয়ার নৌবাহিনীর একটি গবেষণা ডুবোজাহাজে অগ্নিকাণ্ডে ১৪ ক্রুর সবাই মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2019, 09:26 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এখবর দিয়েছে বলে মঙ্গলবার জানায় বিবিসি।

সমুদ্রের তলদেশে সোমবার বায়োমেট্রিক মাপজোখ করার সময় ডুবোজাহাজটিতে আগুন লাগে এবং ক্রুরা সবাই বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।

ডুবোজাহাজটি মারমেনস্ক অঞ্চলের সেভেরমরস্ক নৌঘাঁটির ছিল। যেটির মূল ঘাঁটি নর্দান ফ্লিট।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনীর প্রধানের নেতৃত্বে তদন্ত হবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গবেষণা কাজে নিয়োজিত ডুবোজাহাজগুলোকে ‘সাবমারসিবল’ বলে। যেটি ‘সাবমেরিন’ থেকে আলাদা।

সাবমারসিবলের সহায়তায় সেটির সঙ্গে সবসময় একটি জাহাজ থাকে। কিন্তু সাবমেরিন স্বয়ংসম্পূর্ণ।