২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ঈদ মঙ্গলবার

শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 11:27 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখার খবর আসে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

রোজার ঈদের তারিখ নির্ধারণে ইতোমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি রোজার ঈদের তারিখ ঘোষণা করবে।

বাংলাদেশের আকাশে কোথাও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

মাসব্যাপী রোজার পর মঙ্গলবার চাঁদ দেখা গেলে ৫ জুন বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।

এবার রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন। ঈদ পিছিয়ে গেলে ছুটিও একদিন বাড়বে।

পুরনো খবর:

আরবে রোজা সোমবার থেকে