২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়েতেমালায় কারাগারে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৭

গুয়েতেমালার রাজধানী গুয়েতেমালা সিটির নিকটবর্তী একটি কারাগারে কয়েদিদের দুটি দলের মধ্যে গোলাগুলিতে অন্তত সাত জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 11:03 AM

Updated : 08 Apr 2022, 04:10 PM

মঙ্গলবারের ওই গোলাগুলিতে আহত আরও ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর বিবিসির। 

সহিংসতা বন্ধ করতে ওই কারাগারে প্রায় দেড় হাজার সৈন্য ও পুলিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুই বন্দির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হয়, ওই দুই বন্দির মধ্যে একজন ‘নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ’।

পাবন নামের ওই কারগারটি এক হাজার বন্দির ধারণ ক্ষমতার হলেও সেখানে অন্তত চার হাজার বন্দি রাখা হয়েছে।

কয়েদিরা প্রায় আট ঘণ্টা ধরে কারাগারটি নিয়ন্ত্রণ করেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

গুয়েতেমালার কারাগার বিষয়ক মুখপাত্র কার্লোস মোরালেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “নিরাপত্তা বাহিনীগুলো ইতোমধ্যেই সেখানে প্রবেশ করে কারাগারটির নিয়ন্ত্রণ নিয়েছে।”

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, “নেশাগ্রস্ত অবস্থায় এক বন্দি আরেক বন্দির দিকে গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।”

২০১৬ সালে একই কারাগারে আরেকটি দাঙ্গার ঘটনায় ১৪ জন নিহত হয়েছিল।