২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে বিজেপি সাংসদকে জুতো

ভারতের রাজধানী দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় দলের সাংসদ ও মুখপাত্র জিভিএল নরসিংহ রাওয়ের দিকে হঠাৎই জুতা ছুড়ে মেরেছেন এক ব্যক্তি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 07:55 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবারের এ সংবাদ সম্মেলন রাও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ সময় হিন্দুদের বদনাম করার জন্য কংগ্রেসকে দায়ী করা মাত্রই তার দিকে জুতো ছুড়ে মারেন দর্শকাসনের প্রথম সারিতে বসা ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই তাকে আটক করেছে পুলিশ। তবে জুতোটি নরসিংহ রাওয়ের গায়ে লাগেনি। তা মাইক্রোফোনের সামনে দিয়ে গিয়ে তার পাশে পড়ে।

তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে। এতে তার নাম লেখা রয়েছে শক্তি ভার্গব। আদতে তিনি কানপুরের বাসিন্দা  পেশায় শল্য চিকিৎসক। ফেইসবুকে মোদী সরকারের সমালোচনায় একাধিক পোস্ট রয়েছে তার। থানায় নিয়ে তাকে জেরা করছে পুলিশ।

জুতো ছোড়ার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন নরসিংহ রাও। কংগ্রেস অনুপ্রাণিত বলেই ওই চিকিৎসক এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।