২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারান্দা থেকে ‘শিশুকে ফেলে দেওয়ায়’ যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি একটি শপিং সেন্টারের বারান্দা থেকে পাঁচ বছরের এক বালককে ছুঁড়ে ফেলে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2019, 08:33 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

শপিং সেন্টারের দোতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আঘাত পাওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

মিনেসোটার ব্লুমিংটন নগরীতে শুক্রবার ‘মল অব আমেরিকায়’ এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইমানুয়েল দেশায়ন আরান্ডা নামে ২৪ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানায় বিবিসি।

স্থানীয় পুলিশ প্রধান জেফ পটেস বলেন, সকাল সোয়া ১০টার দিকে পুলিশকে ফোন করে বারান্দা থকে একটি শিশু পড়ে গেছে বলে জানানো হয়।

প্রত্যক্ষদর্রা এক ব্যক্তি শিশুটিকে ঠেলে ফেলে দিয়েছে বা ছুঁড়ে ফেলেছে বলে জানায়। ঘটনার সময় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ওই ব্যক্তিকে সেখানে দেখা গেছে।

আহত শিশুটির পরিচয় বা তার পরিবারের কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

“এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, সেখানে জনগণের জন্য কোনো হুমকি নেই।”

ঘটনার পর আরান্ডা পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।