বোয়িংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
গত ১০ মার্চ ইথিপিওয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় বিভিন্ন দেশের ১৫৭ নাগরিক নিহত হওয়ার পর এই প্রথম বোয়িংয়ের বিরুদ্ধে মামলা হল।
গত ১০ মার্চ ইথিপিওয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় বিভিন্ন দেশের ১৫৭ নাগরিক নিহত হওয়ার পর এই প্রথম বোয়িংয়ের বিরুদ্ধে মামলাহল।
ওই দুর্ঘটনায় নিহত রুয়ান্ডান নাগরিক জ্যাকসন মুসোনির পরিবারের পক্ষ থেকেই বৃহস্পতিবার মামলাটি করা হয়।
মামলার অভিযোগনামায় বলা হয়েছে, ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ত্রুটিপূর্ণভাবে তাদের স্বয়ংক্রিয় ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশাকরেছে। উড়োজাহাজটির ত্রুটিপূর্ণ সেন্সর ব্যবস্থা সম্পর্কে জনগণ, এয়ারলাইন্স এমনকী পাইলটদেরকেও সতর্ক করতে পারেনি বোয়িং। ফলে উড়োজাহাজটি স্বয়ংক্রিয়ও অনিয়ন্ত্রিতভাবে চলেছে।
তবে এ মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বোয়িং। নতুন করে পাওয়া তথ্য পর্যালোচনায় কর্তৃপক্ষের সঙ্গে বোয়িং কাজ করছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ইথিওপীয় এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হলেও মার্কিন আদালতে তাদের মামলা করারএখতিয়ার আছে। সে অনুযায়ী, রুয়ান্ডান নাগরিক জ্যাকসন মুসোনির তিন শিশু সন্তান মামলাটি দায়ের করেছে। তারা ডাচ নাগরিক এবং বেলজিয়ামে বাস করছে।
