২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আফগান সেনা ঘাঁটিতে হামলার হোতা নিহত’

আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশে এ সপ্তাহে প্রাণঘাতী তালেবান হামলার হোতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jan 2019, 06:43 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

সোমবারের ওই হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়। গোয়েন্দা সংস্থা ‘দ্য ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি’ (এনডিএস) বলেছে, হামলায় জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করে হত্যা করা হবে।

নোমান নামের এক তালেবান কমান্ডার ওয়ারদাকে এ হামলা পরিকল্পনার হোতা ছিলেন। মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে এনডিএস।

সোমবারের ওই হামলায় এনডিএস ৩৬ জন নিহত এবং ৫৮ জন আহত হওয়ার কথা জানিয়েছে। তবে অন্যান্য কর্মকর্তারা মৃতের সংখ্যা আরো বেশি উল্লেখ করেছেন।

এনডিএস এক বিবৃতিতে বলেছে, “নোমানের সঙ্গে অন্য ৭ জনকে সনাক্ত করার পর তাদেরকে টার্গেট করা হয়েছে। সন্ত্রাসীদের ওই দলটিকে অনুসরণ করা হবে এবং সবাইকে হত্যা করা হবে।”

এনডিএস এরই মধ্যে তালেবান কমান্ডার নোমানকে হত্যার কথা জানালেও তালেবান এক বিবৃতিতে এ খবর অস্বীকার করেছে।

ময়দান ওয়ারদাকে তালেবান হামলাটিতে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সরকারি বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে করে বাড়তে থাকা তালেবান সহিংসতার রাশ টেনে ধরতে সরকারের ওপর চাপ সৃষ্টি হয়েছে।