২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৭০ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। অগ্নিদগ্ধ হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯ জন, যাদেরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 08:41 PM

Updated : 08 Apr 2022, 07:25 PM

মুম্বাইয়ের দক্ষিণের ‘কেশবরাও খাদে মার্গে'র সম্রাট অশোক নামে ১৮ তলা ভবনের তৃতীয় তলায় শনিবার মধ্যরাতের পর আগুন লাগে বলে জানায় এনডিটিভি।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তারা।

এক কর্মকর্তা বলেন, “আগুন ও ধোঁয়ার কারণে ভবনের অন্তত ৯৬ বাসিন্দা নিজ নিজ ফ্ল্যাটে আটকা পড়ে গিয়েছিলেন। রাত ৩টার দিকে ফায়ার ব্রিগেড উদ্ধার অভিযানশুরু করে এবং ভবনের উপরের দিকে ফ্ল্যাটগুলো থেকে আর্ধশতাধিক মানুষকে মইয়ের সাহায্যে নামিয়ে আনে। আরও চারজনকে বিশেষ যন্ত্র ব্যবহার করে বের করেআনা হয়।”

লক্ষীবাই কোলিকেও মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছিল; পরে হাসপতালে তার মৃত্যু হয়।

ভবনের ৭৭ বাসিন্দাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।  রোববার ভোট ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাজানতে তদন্ত চলছে।