জাপানের মদ্যপ পাইলটের ১০ মাসের কারাদণ্ড
মদ্যপ অবস্থায় লন্ডনের হিথ্রু বিমানবন্দরে গ্রেপ্তার জাপানের পাইলট কাসুতোশি জিসুকাওয়াকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।
বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আইজোওয়ার্থ ক্রাউন কোর্টের বিচারক ফিলিপ ম্যাথুস বলেন, তিনি (জিসুকাওয়া) জাপান এয়ারলাইনের ফ্লাইটটি উড়িয়ে নিয়ে যাচ্ছেন ‘এ কথা চিন্তা করাও রীতিমত আতঙ্কজনক’।
এভিয়েশন আইনের নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১০ গুণ বেশি ‘অ্যালকহল’ পানের দায়ে গত ২৮ অক্টোবর জিসুকাওয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ার মাত্র ৫০ মিনিট পর ফার্স্ট অফিসার জিসুকাওয়ার জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিয়ে টোকিও যাওয়ার কথা ছিল।
