২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল সফরে মিয়ানমারের নেত্রী সু চি

মিয়ানমারের নেত্রী অং সান সু চি তিনদিনের সফরে নেপালে গেছেন। মিয়ানমারের স্টেট কাউন্সিলর হিসাবে এটাই সু চির প্রথম নেপাল সফর।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 09:13 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

এর আগে ২০১৪ সালের জুনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি নেপাল সফর করেছিলেন।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির আমন্ত্রণে সু চি বৃহস্পতিবার এ সফরে গেছেন। সেখানে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দেবেন তিনি। মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে।

সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে আইনপ্রণেতা, গণ্যমান্য নেতারাসহ ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারও অংশ নেবেন। সফরকালে নেপাল সরকারের নেতাদের সঙ্গেও সু চির বৈঠক করার কথা রয়েছে।