২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে অস্ত্র, রসদ রপ্তানি স্থগিত করেছে ডেনমার্ক

সাংবাদিক জামাল খাশুগজির হত্যাকাণ্ড ও ইয়েমেনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সৌদি আরবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 02:17 PM

Updated : 08 Apr 2022, 07:22 PM

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই স্থগিতাদেশের মধ্যে সামরিক-বেসামরিক উভয় কাজেই ব্যবহারযোগ্য প্রযুক্তিও রয়েছে বলে জানিয়েছেন তিনি।