ষাঁড়ের গুঁতোয় নারীর মৃত্যু
ফ্রান্সের দক্ষিণের নগরী ইগ-মখথে ‘বুল রেস’ দেখতে যাওয়া এক নারী ষাঁড়ের গুঁতায় মারা গেছেন।
বিবিসি জানায়, কানের বাসিন্দা ওই নারী তার স্বামীর সঙ্গে শনিবার ষাঁড় দৌড় দেখছিলেন।
তারা যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখান দিয়ে ষাঁড়ের দল দৌড়ে যাওয়ার সময় একটি ষাঁড় লাফিয়ে সুরক্ষা বেড়া পার হয়ে ওই নারীকে আক্রমণ করে।
ষাঁড়টি তাকে শিংয়ে আটকে কয়েক মিটার উঁচুতে ছুড়ে মারে।
ষাঁড়ের কবল থেকে ওই নারীকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, অন্যরা নিষেধ করার পরও ওই দম্পতি সুরক্ষা বেড়ার একদম কাছ ঘেঁষে দাঁড়িয়েছিলেন।
