ইরানে মদপানে ২৭ জনের মৃত্যু
ইরানে মদপানের পর বিষক্রিয়ায় অন্তত ২৭ জনে মৃত্যু হয়েছে এবং তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে।
রোববার দেশটির আধাস্বায়ত্তশাসিত বার্তা সংস্থা আইএলএনএ-র প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাষ্ট্রীয় জরুরি বিভাগগুলোর মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, পাঁচটি প্রদেশে প্রায় ১৭৬ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।
ইরানে মদপান একটি অপরাধ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মদপান নিষিদ্ধ হলেও এবং প্রায়ই পুলিশ অভিযান সত্বেও সেখানে অবৈধ মদ সহজলভ্য বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
