হুতিদের হামলার খবরেও স্বাভাবিক দুবাই বিমানবন্দর
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা চালানোর খবর পাওয়ার পরও কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র।
তিনি বলেন, “সকালে অনিশ্চিত সূত্র থেকে সম্ভাব্য হামলার খবর পাওয়ার পরও দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করে জানাচ্ছে যে, দুবাই ইন্টারন্যাশনালের সব ধরনের দৈনন্দিন কার্যক্রম বিনা বাধায় পরিচালিত হচ্ছে।”
রোববার সকালে হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন ‘মাসিরাহ’ টিভিতে কোনো প্রমাণ ছাড়াই সামাদ-৩ ড্রোন উৎক্ষেপণের খবর দেয়।
গত মাসেও হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সম্ভাব্য হামলার খবর দেওয়া হয়েছিল।
