২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যু

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং মারা গেছেন। গত কয়েক মাস ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2018, 12:10 PM

Updated : 08 Apr 2022, 07:03 PM

ভিয়েতনাম টেলিভিশনে এক বিবৃতিতে শুক্রবার রাজধানী হানইর একটি সামরিক হাসপাতালে ৬১ বছরের এই নেতা মারা যাওয়ার খবর দেওয়া হয়।

গত কয়েক মাস ধরে দেশে এবং দেশের বাইরে তিনি চিকিৎসা নিয়েছেন বলেও জানানো হয়।

২০১৬ সালের এপ্রিলে ভিয়েতনামের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন কুয়াং।

কমিউনিস্ট দেশ ভিয়েতনামে প্রেসিডেন্ট অনেকটাই অলংকারক পদ।