৩৬০ ডিগ্রি ভিডিও: নাইন-ইলেভেন মেমোরিয়াল
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার সপ্তদশ বার্ষিকী পালিত হচ্ছে মঙ্গলবার, যে হামলা পাল্টে দিয়েছিল বিশ্ব রাজনীতির গতিপথ।
[মাউস ধরে টেনে চারপাশের ৩৬০ ডিগ্রি দেখা যাবে এ ভিডিওতে]
আল কায়েদার জঙ্গিরা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর কয়েকটি উড়োজাহাজ ছিনতাই করে সেগুলো নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর পেন্টাগনে হামলা চালায়। দুই শতাব্দির বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে চালানো প্রথম হামলা ছিল সেটি।
‘৯/১১ হামলা’ হিসেবে পরিচিতি পাওয়া ওই ভয়াবহ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। বদলে যায় সন্ত্রাসবাদের ধরণ, বিশ্বজুড়ে শুরু হয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ।
ধ্বংসপ্রাপ্ত সেই টুইন টাওয়ারের জায়গায় এখন গড়ে তোলা হয়েছে ‘ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম’।
সেখানে ৩০ ফুট উচ্চতার একটি ঝর্ণাধারা ঘিরে চার দেয়ালে ব্রোঞ্জের হরফে খোদাই করা হয়েছে নিহতদের নাম।
নাইন-ইলেভেনের দশম বার্ষিকীতে চালু হওয়া এই জাদুঘর এখন নিউ ইয়র্কে আসা পর্যটকদের অন্যতম আগ্রহের জায়গা।
