২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দু’টি আমেরিকান ফ্লাইটের ১২ যাত্রী অসুস্থ

নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণ করা এমিরেটস ফ্লাইটের যাত্রীদের হঠাৎ অসুস্থ হওয়ার রেশ না কাটতেই এবার আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটেও একই ধরনের ঘটনা ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Sep 2018, 10:39 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

পুরনো খবর:

এমিরেটস ফ্লাইটের অসুস্থ যাত্রীরা ফ্লু আক্রান্ত বলে সন্দেহ

ইউরোপের দুই দেশ থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবতরণ করা আমেরিকান এয়ারলাইন্সের দু’টি ফ্লাইটের ১২ যাত্রী অসুস্থ হয়েছে। তাদের রোগের লক্ষণও ফ্লু এর মত।

বৃহস্পতিবার বিকালে ফ্রান্স এবং জার্মানি থেকে আসা আমেরিকান এয়ারলাইন্সের দুটো আলাদা ফ্লাইট ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ফ্লাইট দু’টির ১২ যাত্রী ও ক্রু গলা ব্যথা এবং কাশিতে ভুগার কথা জানালে চিকিৎসা কর্মীরা তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করেন।

এছাড়াও পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুটি ফ্লাইটের মোট ২৫০ যাত্রীর সবাইকে ডাক্তারি পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

তবে অসুস্থ যাত্রীদের কারো জ্বর ছিল না এবং তারা কেউ গুরুতর অসুস্থও নয়। ফলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে ডাক্তারি পরীক্ষার ফলও জানানো হবে বলে জানিয়েছেন সিডিসি’র মুখপাত্র হাইনেস।

বাদবাকী যাত্রীদের ইতোমধ্যেই নিজ নিজ গন্তব্যে চলে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।