২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইহিলে কোকেন চোরাচালান: মার্কিন নারীর জেল

জুতোর হাইহিল ও লাগেজের কাপড়ের ভেতর কোকেন ভরে অস্ট্রেলিয়ায় চোরাচালানের অভিযোগে যুক্তরাষ্ট্রের মিসৌরির এক নারীর জেল হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 09:34 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ডিস্ট্রিক্ট কোর্ট তাকে সর্বোচ্চ সাড়ে ৭ বছরের কারাদণ্ড দেয়।

৫১ বছর বয়সী মার্কিনি ডেনিস মারিয়ে উডড্রামের কাছে কোকেন পাওয়ার পর গত বছর সিডনি বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারনেটে পরিচয় হওয়া এক ব্যক্তি তাকে দিয়ে কৌশলে একাজ করিয়ে নিয়েছে বলে তিনি দাবি করেন।

জানুয়ারিতে উডড্রাম এ চোরাচালানের ঘটনায় দোষ স্বীকার করলেও বলেন, তিনি ঘটনার শিকার হয়েছেন।

তবে নিউ সাউথ ওয়েলস আদালত উডড্রাম সব জেনেশুনেই একাজ করেছেন বলে তাকে দোষী সাব্যস্ত করেছে।

উডড্রামের আইনজীবী রেবেকা নেইল বলছেন, তার মক্কেল খুবই ধার্মিক এবং নিভৃতবাসে থাকা একজন নারী। অনলাইনে হেনড্রিক কর্নেলিয়াস নামের এক ব্যক্তি তার সঙ্গে প্রেমের অভিনয় করে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে কৌশলে একাজ করেছে।

কর্নেলিয়াসের সঙ্গে সরাসরি কখনো দেখা না হলেও তার সঙ্গে জড়িত আরেক ব্যক্তি উডড্রামকে কিছু কাপড় দিয়েছিল আর হাইহিল জুতোটি উডড্রাম পেয়েছিলেন তার মায়ের জন্য উপহার হিসাবে। অস্ট্রেলিয়ার সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মকর্তাদেরকে এমনটিই বলেছিলেন উডড্রাম।

৭৫৬ গ্রাম কোকেইন নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার আগে উডড্রাম দক্ষিণ আমেরিকাও ভ্রমণ করেন। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকে উডড্রাম বলেছিলেন, তার কাছে কোকেন থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না।

তবে আদালতের বিচারক উডড্রামের যুক্তিতে সন্তুষ্ট হননি এবং উডড্রাম তার কাজের জন্য তেমন অনুতপ্তও ছিলেন না বলে জানিয়েছেন।