উত্তর আফগানিস্তানে ‘বিমান হামলা চালায়নি রাশিয়া’
আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাশিয়া বিমান হামলা চালায়নি এবং দেশটির সামরিক বাহিনী তাজিকিস্তান সংলগ্ন আফগানিস্তানের সীমান্তের কাছে কোনো অভিযান পরিচালনা করছে না বলে জানিয়েছে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটি জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা আরআইএ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এর আগে একইদিন আফগানিস্তানের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন, আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তের একটি জেলায় বন্দুকধারীদের সঙ্গে তাজিক সীমান্তরক্ষীদের সংঘর্ষের সময় একটি তাজিক অথবা রুশ বিমান সেখানে বোমাবর্ষণ করেছে।
